শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

সেরা সাত নারী চলচ্চিত্র নির্মাতার গল্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
সাফরাজেট চলচ্চিত্রের একটি দৃশ্য

বিশ্বের সবেচেয়ে জনপ্রিয় এবং দর্শক নন্দিত সাতটি চলচ্চিত্রের নির্মাতা কেবল নারী নন, তাঁদের নির্মিত চলচ্চিত্রে নারীরাই রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। এপিবি সূত্রে এমন সাতটি চলচ্চিত্রের খবর নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শামস রহমান

১. সাফরাজেট: ২০১৮ সালে জার্মানিতে উদযাপন করা হচ্ছে নারীদের ভোটাধিকারের শতবর্ষ৷ ব্রিটেনে নারী অধিকার কর্মীরা নারীদের অধিকার আদায়ের জন্য বহুবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন৷ কখনো কখনো তা সংঘর্ষে রূপ নিয়েছে৷ ২০১৫ সালে নির্মিত ‘সাফরাজেট চলচ্চিত্রে’ এই বিষয়গুলো ফুটে উঠেছে৷ এর পরিচালনায় ছিলেন সারাহ গ্যাভরন৷

২. ওয়ান্ডার ওম্যান: ২০১৭ সালে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি পান ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান’-এ অভিনয় করে৷ হলিউডে কোনো নারী চলচ্চিত্র নির্মাতার এটাই প্রথম কোনো সুপারহিরো

ওয়ান্ডার ওম্যান চলচ্চিত্রের দৃশ্য

কে নিয়ে ছবি নির্মাণ৷ এই চলচ্চিত্রটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য এনে দেয়, পাশাপাশি সফল চলচ্চিত্র নির্মাতার তকমা জোটে প্যাটি জেনকিনসের নামের পাশে৷

মাসট্যাঙ

৩. মাসট্যাঙ: কুর্দিস-ফরাসি পরিচালক ডেনিজ গামজে এরগুভেঁ-র পরিচালিত ‘মাসট্যাং’ ছবিতে মূলত পুরুষ অধ্যুষিত বিশ্বে পাঁচ বোন কীভাবে নির্যাতিত হয় সেই কাহিনি ফুটে উঠেছে৷ তুরস্কের ছোট একটি গ্রাম থেকে পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তারা৷ স্বাধীনভাবে ঘুরে বেড়ানো মাসট্যাঙ ঘোড়া তখন তরুণী বিদ্রোহীদের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে৷

বেন্ড ইট লাইক বেকহ্যাম:

৪. বেন্ড ইট লাইক বেকহ্যাম: ব্রিটিশ চলচ্চিত্র ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ ২০০২ সালে সবাইকে অবাক করে দিয়ে ব্যাপক সাফল্য পায়৷ কেনিয়ায় জন্ম নেয়া ইংলিশ পরিচালক গুরিন্দর চাড্ডা এর পরিচালক৷ মূলত তিনি ভারতীয় বংশোদ্ভূত৷ যেখানে তিনি এক কমবয়সি নারী ফুটবলারের গল্প বলেছেন, যে সমাজের সব প্রতিবন্ধকতা পেরিয়ে লন্ডনের ফুটবল লিগে নিজের জায়গা করে নেয়৷

৫.

হ্যানা আর্নড

হ্যানা আর্নড : ২০১২ সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন জার্মান পরিচালক মার্গারেটা ফন ট্রোটা৷

দ্য পিয়ানো

৬. দ্য পিয়ানো: ১৯৯৩ সালে নির্মিত এই চলচ্চিত্রে অসাধারণ কিছু চিত্র ধারণ করা হয়েছে৷ বধির পিয়ানোবাদক অ্যাডা ম্যাকগ্র্যাথের এই কাহিনি কান চলচ্চিত্র উৎসবে পরিচালককে পাম ডি’অর এনে দেয়৷ নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন এখন পর্যন্ত বিশ্বের একমাত্র নারী পরিচালক যিনি এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন৷ এছাড়া এই চলচ্চিত্রটি তিনটি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল৷

রাফিকি

৭. রাফিকি: কেনিয়ার পরিচালক ওয়ানুরি কাহিয়ু-র পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে দুই নারীর ভালোবাসার সম্পর্ককে ঘিরে৷ কান চলচ্চিত্র উৎসবে ছবিটি আমন্ত্রণ পেয়েছিল৷ তবে নিজ দেশে এর জন্য কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পরিচালককে৷ কেননা সেদেশে সমকামিতা নিষিদ্ধ৷ তাই স্থানীয় কর্তৃপক্ষ এটা সেখানে মুক্তি দেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD