শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সেমিফাইনাল হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্ব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে নক-আউটের হিসেব। শেষ ষোলোয় জিতলে কোন দলের মুখোমুখি হতে পারে নিজের প্রিয় দল, ভেবে হয়তো ঘাম ছুটছে অনেকেরই। ফুটবল বিশেষজ্ঞরা শুরু করে দিয়েছেন ভবিষ্যদ্বাণীও। ছড়াচ্ছে বিভ্রান্তিও। তা এড়াতে তাই দেখে নেওয়া যাক বড় দলগুলির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছে।

ব্রাজিল

বিশ্বকাপের এই পর্বের সফরটা মোটেই সহজ হবে না ব্রাজিলের জন্য। চ্যাম্পিয়ন হতে গেলে ব্রাজিলকে হারাতে হবে বেশিরভাগ বড় দলকেই। প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। মেক্সিকোকে হারাতে পারলে, কোয়ার্টারে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান-বেলজিয়াম ম্যাচের জয়ী দল। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালে নেইমারদের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে এবং পর্তুগালের মধ্যে যে কোনও একটি দল।

আর্জেন্টিনা

শেষ ষোলোতেই কঠিন পরীক্ষায় লিওনেল মেসিরা। মেসিদের প্রতিপক্ষ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স । কোনক্রমে যদি ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টারে চলে যান মেসিরা তাহলে মুখোমুখি হতে হবে হয় উরুগুয়ে কিংবা পর্তুগালের। ফুটবল ফ্যানরা অবশ্য আশা করছেন আর্জেন্টিনা ফ্রান্সকে হারাবে অন্যদিকে পর্তুগাল হারাবে উরুগুয়েকে। যাতে কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যায়। আর্জেন্টিনা যদি কোয়ার্টারের বাঁধা টপকে যায়, তাহলে সেমিফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন লড়াই । সেমিতে মেসিদের সামনে পড়তে পারে ব্রাজিলও। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ যদি হয় তা ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্নের ম্যাচ হবে। এসবই অবশ্য সম্ভাবনার কথা হচ্ছে। বিশ্বকাপে এখন অবধি যা ফর্ম আর্জেন্টিনা দেখিয়েছে তাতে তারা কতদূর এগোতে পারবে তা নিয়ে সন্দিহান ফুটবল মহল।

পর্তুগাল, উরুগুয়ে

আর্জেন্টিনার মতোই কঠিন হতে পারে রোনালদো বা সুয়ারেজদের লড়াই। শেষ ষোলোতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। সুয়ারেজ বা রোনালদো যেই জিতুক পরের রাউন্ডে তাদের জন্য অপেক্ষা করছে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচের জয়ী দল। সেই বাধা টপকে পর্তুগাল বা উরুগুয়ে সেমিফাইনালে গেলে তাদের জন্য অপেক্ষা করে থাকতে পারে ব্রাজিল বা বেলজিয়ামের মতো বড় দল।

বেলজিয়াম

গ্রুপ ‘জি’তে শীর্ষস্থানে শেষ করার দরুণ প্রি-কোয়ার্টারে অপেক্ষাকৃত দুর্বল দলের সম্মুখীন হচ্ছে বেলজিয়াম। জাপানের বাধা টপকাতে পারলে হ্যাজার্ডদের মুখোমুখি হতে হবে ব্রাজিল-মেক্সিকো ম্যাচের জয়ী দলের। সেই বাধা টপকালে লড়াইটা আরও কঠিন। সেমিতে বেলজিয়ামের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যে যে কোনও একটি দল।

স্পেন

অপেক্ষাকৃত সহজ হতে পারে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের রাস্তা। শেষ ষোলোয় স্পেনের মুখোমুখি হচ্ছে আয়োজক রাশিয়া। রাশিয়ার বাধা টপকে গেল ইনিয়েস্তারা মুখোমুখি হবেন ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচে জয়ী দলের। কোয়ার্টার টপকে সেমিতে গেলে স্পেনের সামনে পড়তে পারে ইংল্যান্ড বা কলম্বিয়ার মত দল।

ইংল্যান্ড, কলম্বিয়া

এবারের বিশ্বকাপের দুই কালোঘোড়া। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হবে যে কোনও একজনকে। ইংল্যান্ড বা কলম্বিয়া যেই পরের রাউন্ডে যাক, তাদের জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বী অপেক্ষা করবে। কোয়ার্টারে তারা খেলবেন সুইডেন-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। সেই বাধা টপকে সেমিতে চলে গেলে ইংল্যান্ড বা কলম্বিয়ার মুখোমুখি হতে পারে স্পেন বা ক্রোয়েশিয়ার মতো দল।

সম্ভাবনা খতিয়ে দেখে ইতিমধ্যেই দুটি ম্যাচে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। এক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম পর্তুগাল, অর্থাৎ মেসি-রোনালদো সরাসরি দ্বৈরথ। অন্যদিকে ফুটবলপ্রেমীদের অধিকাংশ চাইছেন ব্রাজিল-আর্জেন্টিনা দু’দলই সেমিফাইনালে উঠুক এবং একে অপরের মুখোমুখি হোক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD