শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচ, মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের প্রাথমিক দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার ডাক পেলেন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। এক বছর পর ফিরলেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি।

২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর দেশের মাটিতে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দিয়ে ৯ সেপ্টেম্বর একুয়েডরের মাঠে খেলবে। শেষ দুই ম্যাচের জন্য সোমবার (১৮ আগস্ট) ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

অনুমিতভাবেই দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এন্সো ফের্নান্দেসকে স্বাভাবিকভাবে দলে রাখা হয়নি। ডাক পাননি পাওলো দিবালা।

নতুন মুখ লোপেস এই মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। ২৪ বছরের এই স্ট্রাইকার ৪২ ম্যাচে গোল করেছেন ১৫টি। গোলে সহায়তা চারটিতে। হাঁটুর চোটে প্রায় এক বছর দলের বাইরে থাকা ইন্টার মিলানের ২০ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনির সঙ্গে হুলিও সোলের, আলান ভারেলা, ক্লাউদিও এচেভেরি, গন্সালো মন্তিয়েল ও মার্কোস আকুনা ফিরেছেন। জায়গা পাননি ভালেন্তিন বার্কো ও নিকোলাস দমিনগেস। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আর্জেন্টিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD