শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সেঞ্চুরি যেন তুষারের কাছে ‘ডাল–ভাত’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) চার ম্যাচে এখনো পর্যন্ত তিনি খেলেছেন ৬ ইনিংস। এই ৬ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি পেয়েছেন সেঞ্চুরি। সিলেটে আজ সেঞ্চুরি করে তুষার ছুঁয়েছেন তামিম ইকবাল ও মিজানুর রহমানের টানা তিন ইনিংসে সেঞ্চুরির রেকর্ড। যেকোনো পরিসরেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টানা তিন সেঞ্চুরির রেকর্ড এত দিন ছিল তামিম ও মিজানুরের। আজ তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন তুষার। বড় পরিসরের ক্রিকেটে সেঞ্চুরি তাঁর কাছে যেন ডাল-ভাত হয়ে গেছে। গড়টা চোখে কপালে তুলে দেওয়ার মতো তো হবেই—১১১.৬০!

বয়স ৩৪ হয়ে গেছে। জাতীয় দলের দুয়ার তাঁর সামনে বন্ধ অনেক আগ থেকেই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করে তুষার টক টক কড়া নেড়েই চলেছেন নির্বাচকদের দুয়ারে! সাত রঙে রাঙিয়ে রাখার লক্ষ্যেই কি তুষার এবার বিসিএল খেলতে শুরু করেছেন? প্রথম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে করলেন ১০৫। দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে ৫৬ ও ১৬। তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৪৮। আর সিলেটে চলমান চতুর্থ রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে করলেন জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩০ করার পর দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে আহত অবসর। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডটা দীর্ঘদিন নিজের অধিকারে রেখেছিলেন তামিম। গত জানুয়ারিতে বাঁহাতি ওপেনারকে ছুঁয়ে ফেলেন রাজশাহীর মিজানুর। আজ তামিম-মিজানের পাশে নাম লেখালেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়ার সুযোগটা তুষার কাজে লাগাতে পারেন কি না, সেটাই দেখার।

তুষারের সেঞ্চুরিতে আজ পূর্বাঞ্চলকে ৪১৫ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণাঞ্চল। ৬০ ওভারে এই লক্ষ্য তাড়া করা প্রায় অসম্ভব, ম্যাচটা যে ড্রয়ের দিকে এগোচ্ছে সেটি জেনেই হয়তো পূর্বাঞ্চলের লিটন দাস ও আফিফ হোসেন খেললেন ওয়ানডে স্টাইলে। দুজনই পেলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর ১ উইকেটে ২২৪। নিষ্প্রাণ ড্র হলেও ম্যাচটা হয়ে রইল তুষারময়। দুই ইনিংসেই সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দশ হাজার রান করা এ ব্যাটসম্যান যেন পুরোনো প্রশ্নটাই আবার তুললেন, জাতীয় দলে একটা সুযোগ কি মিলবে তাঁর?

বগুড়ায় উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলের ম্যাচটিও হয়েছে ড্র। মুশফিকুর রহিমের ১১১ রানের পরও ফলোঅন এড়াতে পারেনি উত্তরাঞ্চল। মিজানুর রহমানের অপরাজিত ১০০ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংস তাদের স্কোর ২ উইকেটে ২১৩। উত্তরাঞ্চলকে ফলো অনে ফেলেও ম্যাচে জয়ের সুযোগই তৈরি করতে পারেনি মধ্যাঞ্চল। পারেনি অতিরক্ষণাত্মক কৌশলের কারণে। ৫০০ রান করেও প্রথম ইনিংস ঘোষণা করেনি মধ্যাঞ্চল। তাদের প্রথম ইনিংস শেষ হতেই লেগে গেছে প্রায় দুদিন। বোঝাই যাচ্ছে, ম্যাচের ফল নয়, মধ্যাঞ্চলের ভাবনায় ছিল শুধুই ব্যাটিং অনুশীলন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD