শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ স্লোগানে ভৈরবে মেলা ও সাংস্কৃতিক উৎসব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালি শেষে বেলা ১১টার উপজেলা পরিষদ চত্বরের কড়ইতলার মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুজ্জামান, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো: বাহালুল খান বাহার ,পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন কাজল, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার গোলাপ প্রমুখ।

আলোচনা সভা শেষে লাল ফিতা কেটে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। পরে অন্যান্য অতিথির সাথে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় উপজেলা পর্যায়ের ১১টি স্টলে উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, এনজিও, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD