শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

সীসা দূষণ মোকাবিলায় কর্মপরিকল্পনা, গবেষণা ও সচেতনতা তৈরির সিদ্ধান্ত

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২ অক্টোবর ২০২৪ তারিখে লেড দূষণ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ এবং এর ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে গঠিত মাল্টিসেক্টরাল স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব ড. ফরহিনা আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিপোর্ট চাওয়া হবে এবং সীসা দূষণ মোকাবেলায় বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিধি তৈরি করা হবে। কমিটি অংশীজনদের দ্বারা ইতোমধ্যে গৃহীত কার্যক্রমগুলোর পর্যালোচনা করবে এবং ফলাফল উপস্থাপন করে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেবে। সময় নির্ধারিত একটি কর্মপন্থা তৈরি করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। লেড দূষণের উৎসগুলোকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং প্রচেষ্টার যে কোনও ঘাটতি শনাক্ত করে তা সমাধান করতে হবে।

এছাড়াও বৈঠকে সীসা দূষণ পর্যবেক্ষণে সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যাটারি ও রিসাইক্লিং শিল্পে সীসা দূষণ সংক্রান্ত বর্জ্য মোকাবেলায় সম্প্রসারিত উৎপাদক দায়িত্ব (EPR) প্রয়োগ করা হবে। সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে এবং দূষণের উৎসগুলি শনাক্ত করার জন্য কার্যক্রম নেয়া হবে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আরও ল্যাব সুবিধা তৈরি করতে একটি ছোট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে।

বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, এডিবি, পিওর আর্থ বাংলাদেশ এবং জাতীয় বেসরকারি সংগঠন যেমন ইএসডিও, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন, অ্যাকিউমুলেটর ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD