শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে পুরো টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের অনুশীলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

লঙ্গার ভার্সনের এই সিরিজকে সামনে রেখে গতকাল রোববার ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদরা। এর একদিন পর আজ সোমবার পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে।

জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকিদের দেখা গিয়েছে ক্যাম্পে। এদিনও দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে। এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়।

দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD