শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

সিলেটে কামরান নিজ কেন্দ্রেই ফেল করেছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: নিজ কেন্দ্রেই ভোট নেই আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজের এলাকার কেন্দ্রে ১৩০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। সোমবার ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় ভোট গণনার পর নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের পক্ষে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি এবং নৌকার পক্ষে কামরান ভোট পেয়েছেন ৬৪৬টি। এছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬টি ভোট।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে সবশেষ ১৭টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ১২,২৮৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯,২৩৫ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD