শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৯০ নেতাকর্মীর আগাম জামিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
সিরাজগঞ্জ জেলা-যুগান্তর
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ৯০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. শহীদ উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসান, অমর কৃষ্ণ দাস, যুবদল সভাপতি মির্জা বাবু, সহ-সভাপতি আল-আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, বরাদ, তৌহিদ সাইদুল ইসলাম খান আলোসহ ৯০ নেতা-কর্মী রয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান বলেন, ২৬ ডিসেম্বর দায়ের করা নাশকতার মামলায় ১০২ আসামির মধ্যে মঙ্গলবার দুপুরে ৯০ জন উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের জামিন মঞ্জুর করেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে একাদশ নির্বাচনে বিএনপির প্রচার মিছিল থেকে শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের বাসায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০২ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার ১২ আসামি জামিনে মুক্ত রয়েছেন। বাকি ৯০ আসামি মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পেলেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD