‘নাট্যচক্র থিয়েটার’র ১৮ বছরপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব উদ্বোধন করা হয়েছে। এ উৎসব চলবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী পর্যন্ত।
এইচ এমআলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের অন্যতম প্রগতিশীল নাট্য সংগঠন ‘নাট্যচক্র থিয়েটার’র ১৮ বছরপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব উদ্বোধন করা হয়েছে। এ উৎসব চলবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী পর্যন্ত। অনুষ্ঠানমালা মঞ্চায়িত হবে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ারে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ভোর ৬টায় শহরের মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় স্বাধীনতা স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শের-এ-বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মÐলীর সদস্য মমিন বাবু, নাট্য ব্যক্তিত্ব আনু ইসলাম, নাট্যচক্রের উপদেষ্টা ও দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, নাট্যচক্রের সভাপতি অনুপম ফরিদী, সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমুখ।
নাট্যচক্রের প্রচার সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু জানান, উৎসবের উদ্বোধনী দিন শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা, সংবর্ধনা ও নাট্যচক্র পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শের-এ-বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ আওয়ামী চলচ্চিত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল।