শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

‘সিনহার অ্যাকাউন্টে’ ৪ কোটি টাকা জমা দেয়া দু’জনকে দুদকে তলব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংক থেকে চার কোটি উত্তোলন করে অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ এপ্রিল বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামী ৬ মে তাদেরকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘ফারমার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা এবং মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে প্রত্যেকেই দুই কোটি করে চার কোটি টাকা উত্তোলন করে একই দিনে পে অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টে জমা দেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একই দিনে টাকা তুলে আত্মসাৎ করা হয়।’

তিনি বলেন, এই অভিযোগে তাদেরকে ৬ মে তলব করেছে দুদক। এই অভিযোগের তদন্তের জন্য সৈয়দ ইকবাল হোসেন তাদেরকে তলব করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, ‘এই টাকা মূলত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অ্যাকাউন্টে জমা হয়। সেখান থেকে টাকাগুলো আত্মসাৎ হয়।’

ওই কর্মকর্তা বলেন, ‘এবিষয়ে এখনই কিছু বলা না গেলেও তদন্তের মাধ্যমে জানা যাবে, তার অ্যাকাউন্টেই জমা হয়েছিল চার কোটি টাকা।’

সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা বলেন, সাধারণত হঠাৎ ব্যাংকে অস্বাভাবিক লেনদেন হলে দুদক আইনে সেটা মানি লন্ডারিং গণ্য হয়ে থাকে। এই টাকা আত্মসাৎ করায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে। ঘটনাটি ২০১৬ সালের দিকে ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD