শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রার বিরুদ্ধে দুদকের শত কোটি টাকার মামলা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে ১০৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম আজ মঙ্গলবার সন্ধ্যায় দুদক যশোরের কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করেন।

সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ৮৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭৯ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে।
এদিকে সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে যোগসাজসে ২৩ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৩ টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD