শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

সাবেক দুই দলপতির হাতেই থাকছে বিসিবির নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়কের হাতেই থাকছে দেশের ক্রিকেটের নিয়ান্তা বিসিবির নেতৃত্ব। তাদের সঙ্গে থাকবেন এক অভিজ্ঞ কোচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্বে আসছেন সাবেক ক্রিকেটার ও কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বোর্ডের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। অন্যদিকে ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। সব কিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ- সভাপতি এবং দুই সহ-সভাপতি।

নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে ই-ভোট ব্যবস্থার ব্যবহার দেখা যায়। তবে ভোটদানের হার কিছুটা কম ছিল। ক্যাটাগরি–২ (ক্লাব পর্যায়): ৭৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৩টি (৩৪ ই-ভোট, ৯ সরাসরি)। ক্যাটাগরি–৩: ৪৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২টি (৫ ই-ভোট, ৩৭ সরাসরি)।

রাজশাহী বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭টি (৬ ই-ভোট, ১ সরাসরি)।
রংপুর বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫টি (৩ ই-ভোট, ২ সরাসরি)। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবার প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-৩ থেকে ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট। ২০২১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন পাইলট। এবার তার প্রত্যাবর্তন হলো জয়ের মাধ্যমে।
ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতরা

ক্যাটাগরি-১:

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২:

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩:

খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটা থেকে নির্বাচিত-

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD