শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সব কিছু করার চেষ্টা করা হবে ; এম আবদুল্লাহ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা অথচ এই পেশায় যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছেন। বিগত ১৬ বছর সাংবাদিকদের একটি গোষ্ঠীকেই বারবার অনুদান দেয়া হয়েছে। গণমাধ্যম রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলেও অথচ এই শক্তিকে বিগত দিনে অথর্ব করে রাখা হয়েছিল। পরিণত করা হয়েছিল রুগ্ন প্রতিষ্ঠানে। আর সাংবাদিকদের বানানো হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীতে।

তিনি আরো বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সব কিছু করার চেষ্টা করা হবে। অচিরেই প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক সম্মানি ভাতা দেওয়া হবে। তিনি দেশের বিরুদ্ধে যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

আজ ৫ ডিসেম্বর( বৃহস্পতিবার ) বেলা ১২ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ উপলক্ষে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলি বলেন।

“সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়” শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ- পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজিন খান, সাংবাদিক নেতা নুর ইসলাম, তৌহিদ জামান, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
প্রশাসক মো. আজহারুল ইসলাম বলেন, জুলাই আগস্টের বিপ্লবে দেশে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন। এই ঐক্যকে ধরে রাখতে হবে। তাহলে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা অত্যন্ত সহজ হবে। যেসব ছেলেরা রক্ত দিয়েছে তাদের জন্য আমরা কিছু করতে না পারলেও অন্তত সম্মান জানাতে কখনও কার্পণ্য করব না।
সভায় জুলাই-আগস্টে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। সবশেষে যশোরসহ খুলনাঞ্চলের মৃত, অসচ্ছল এবং চিকিৎসার্থে সাংবাদিকদের মাঝে নগদ চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD