শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

সর্ব ইউরোপীয়ান আ.লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জার্মান আওয়ামী লীগের

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী ১৬ জুন (মঙ্গলবার) এক যুক্ত বিবৃতিতে প্রতিবাদ জানান যে, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের নামে, যে অসত্য ও কুৎসা রটানো হচ্ছে, জার্মান আওয়ামী লীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

কোন প্রমাণ বা সঠিক তথ্য উপস্থাপন না করে, শুধুমাত্র মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইউরোপের জামাত- বিএনপির এজেন্ট ও কতিপয় চক্রগুলো বিগত দিনগুলোতেও বিভিন্ন দেশের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। প্রবাসের আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের মধ্যে কোন্দল তৈরি করে ব্যস্ত ওই সব এজেন্ট ও তথা কথিত নব্য আওয়ামী লীগের মুখোশধারীরা, ঘোলা পানিতে মাছ শিকারের করতে তৎপর। এদের বিরুদ্ধে জার্মান আওয়ামী লীগের সকল নিবেদিত প্রাণ নেতা ও কর্মীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, আসুন এদের কে অনতিবিলম্বে চিহ্নিত করে, ইউরোপের আওয়ামী রাজনীতি থেকে বিদায় দিই। গত ১/১১ ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অনুপুস্থিত এই সব বিভিন্ন দেশে অনুপ্রবেশকারীদের আগমনকে, আগামীতে নিবিড়ভাবে পরীক্ষা করেই, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত করতে, প্রবাসের সকল দেশের আওয়ামী লীগের শাখাগুলোকে অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD