শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

সরকারের অনুমতি ছাড়াই মামলা করতে পারবে দুদক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিচারক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে স্বাধীনভাবে এ ধরনের মামলা করতে পারবে— এমন বিধান রাখা হয়েছে দুদক অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি নীতিগত অনুমোদন পায়। প্রস্তাবিত আইনে দুদক আইন ২০০৪-এর ৩২(ক) ধারা বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছিল, বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসারে সরকারের পূর্বানুমতি নিতে হবে।

ফৌজদারি কার্যবিধির ওই ধারা অনুযায়ী, সরকারি কর্মকর্তা বা বিচারকদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আগে সরকারের অনুমোদন আবশ্যক ছিল। নতুন খসড়ার মাধ্যমে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হচ্ছে, যা দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অধ্যাদেশটির খসড়ায় দুদক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের এই প্রতিবেদন চলতি বছরের ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD