শিরোনাম :
ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কৃষিকে লাভজনক করতে ভর্তুকি ও প্রণোদনা দিতেই হবে: রাষ্ট্রপতি দীর্ঘ প্রতীক্ষার অবসান: ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১,৭০২ জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং: সর্বাধুনিক নিরাপত্তায় এগোচ্ছে রূপপুর প্রকল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রমনা কালীমন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান তিস্তায় চীন-নেদারল্যান্ডসের আগ্রহ: সংসদীয় কমিটিতে পানিসম্পদ মেগা প্রকল্পের চিত্র প্রযুক্তিভিত্তিক সংসদ গঠনে ইউএনডিপির প্রকল্প: নেতৃত্বে ডেপুটি স্পিকার কায়সার কামাল সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন চিনি, সার ও এলএনজিসহ ১১ ক্রয় প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি

সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, সহজ, দ্রুত এবং সম্পূর্ণ জনবান্ধব করার লক্ষ্যে যুগান্তকারী অনলাইন সেবা কার্যক্রম চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেবা আধুনিকায়নের অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনলাইনে বাসা বরাদ্দের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। পরবর্তীতে আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করায় ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য বা বৈধ হিসেবে বিবেচিত হয় এবং অসম্পূর্ণ ও শর্ত পূরণ না করায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা আনয়ন এবং নাগরিক সেবাকে সাধারণ মানুষের জন্য সহজীকরণ করাই আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।” তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই আবাসন পরিদপ্তরের দীর্ঘদিনের প্রচলিত বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোঃ জহিরুল ইসলাম খান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্বে সরকারি বাসা বরাদ্দের সম্পূর্ণ প্রক্রিয়াটি সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো, যা ছিল সময়সাপেক্ষ। বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাসা বরাদ্দ প্রদান সেবাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ডিজিটাল করা হয়েছে। ফলে বরাদ্দপ্রত্যাশীরা ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন। এর মাধ্যমে সেবাগ্রহীতাদের সময় সাশ্রয় ও দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি বাসা বরাদ্দ কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি ও অবাধ তথ্যপ্রাপ্তির সুযোগ উন্মোচিত হলো।

সূত্র: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি আবাসন পরিদপ্তর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD