শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

সমুদ্র! তোমাকে প্রয়োজন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬

সমুদ্র! তোমাকে প্রয়োজন
– মো. খলিলুর রহমান

হে সমুদ্র!
কতদিন ছুঁইনা তোমাকে!
কতদিন ভাসিনা তোমার জলে!
দিইনিকো ডুব ঐ তোমার অতলে!
কতদিন,, কতদিন!
আছে কি মনে?

তোমার ছোঁয়াতে মন নি:সীমতা পায়,
মনের পাখিরা কত সুখ গান গায়!
কী যেন লুকিয়ে আছে ঐ নোনা জলে!
তাইতো হৃদয়লোকে কত কলকলে!

উচ্ছলতা ভাসে এই হৃদয়ের কুল,
যদি তা প্রবাহে এই হৃদয় অনুকূল।
তোমার ঢেউএর দোলা মন টা দোলায়,
স্হবির হয়ে সে তো থাকতে না চায়।

বিশালতা এই মন খুঁজে খুঁজে পায়,
মননে মরমে বহে সুখ সুখ বায় ।
সাগর তোমাতে মোর জীবনের গান,
পূর্ণতা পায় জেনো খুলে মন প্রাণ!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD