শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

সত্যজিৎ রায়: মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

আজ ২৩ এপ্রিল। আন্তর্জাতিক চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন অস্কার পুরস্কারজয়ী, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির পরিচালক ও নন্দিত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ৩৪তম প্রয়াণ দিবস (৩৩তম মৃত্যুবার্ষিকী)।

তবে তিনি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হলেও তাঁর পিতৃপুরুষের আদি নিবাস বাংলাদেশে। নির্মাতা ছাড়াও চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক ছিলেন তিনি। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।

সত্যজিতের জন্ম ১৯২১ সালের ২ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের রায় পরিবারে। পরিবারটি তখন শিল্প-সাহিত্য সমাজে খুবই সমাদৃত ও খ্যাতনামা ছিল।

তবে সত্যজিতের পূর্বপুরুষের বসতভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে মহকুমার (বর্তমানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে।

সত্যজিৎ কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে।

প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সঙ্গে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয়:Ladri di biciclette, বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।

নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তাঁর কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী (১৯৫৫) ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে; এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে-আবর্তিত প্রামাণ্যচিত্র (Best Human Documentary) পুরস্কার।

পথের পাঁচালী, অপরাজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯) এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত, এবং এই চলচ্চিত্র-ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী-কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করাসহ নানা কাজ করেছেন।

চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এর মধ্যে বিখ্যাত হলো ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার); যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন ও ২টি রৌপ্য ভাল্লুক লাভ করেন তিনি।

সত্যজিৎ রায় বেশ কয়েকটি ছোটগল্প এবং উপন্যাস রচনা করেছেন; যেগুলোর পাঠক হিসেবে প্রাথমিকভাবে শিশু-কিশোরদেরই বিবেচনা করা হয়।

কল্পবিজ্ঞানে তাঁর নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রোফেসর শঙ্কু। সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মাননা প্রদান করে।

ভারতরত্ন ও পদ্মভূষণসহ মর্যাদাপূর্ণ ভারতীয় সকল পুরস্কারই পেয়েছেন সত্যজিৎ। এছাড়া লন্ডনভিত্তিক ব্রিটিশ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির ২০০৪ সালের জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ ১৩তম স্থান লাভ করেছিলেন।

হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের ২৩ এপ্রিল সত্যজিৎ রায়ের জীবনপ্রদীপ নিভে যায়।

প্রয়াণ দিবসে এই বাঙালি সূর্যসন্তানের কর্মবহুল অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD