শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

সচিবদের নিয়োগে রাজনৈতিক দ্বন্দ্ব ও অস্বচ্ছতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা এস এম শাকিল আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেলেও সচিবের চেয়ারে বসতে পারেননি।

গত ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠালেও উপদেষ্টার আপত্তির কারণে সশরীরে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পরে ২০ আগস্ট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।

সংশ্লিষ্টদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পরও প্রশাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরেনি। কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বে গাফিলতি এখনো বিদ্যমান। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে সচিব নিয়োগে রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে।

বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে—ডিসি নিয়োগে হাতাহাতি, জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এক ঘণ্টা ওয়াশরুমে আটকে রাখা এবং প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা। এমনকি শিক্ষা ও জনপ্রশাসন সচিব নিয়োগে রাজনৈতিক প্রভাবও প্রকাশ্যে এসেছে। কিছু অভিযোগে আর্থিক লেনদেন ও ফ্যাসিবাদের সহযোগী কর্মকর্তা পুনর্বাসনের বিষয়ও উঠেছে, যদিও সরকার দাবি করছে, তদন্তে এটি প্রমাণিত হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD