শিরোনাম :
বিশ্ব স্থিতিশীলতায় সমন্বয় জোরদার করছে বেইজিং ও মস্কো খাদ্য নিরাপত্তা জোরদারে সমবায় ব্যবস্থার বড় ভূমিকা নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউএন উইমেন সকালের পদচারণায় পাঁচটা পি-মন্ত্র এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবারের বাজেট হবে মানবিক বাংলাদেশ গড়ার বাজেট : সমাজকল্যাণ মন্ত্রী উন্নয়ন করতে হবে সবাইকে একসাথে :ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সকালের পদচারণায় পাঁচটা পি-মন্ত্র

জার্মান-বাংলা সাহিত্য ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সকালের পদচারণায় পাঁচটা পি-মন্ত্র
— ফারুক সৈয়দ,পেন হাউস, সিল্কেবর্গ,ডেনমার্ক।

দাহ্য জ্যৈষ্ঠের রোদ
ফুটপাথের জমাট শীত গলিয়ে দেয়।
পাখিদের অবহেলা করা দুঃসাধ্য—
তাদের উন্মত্ত কলতান
আমার সঙ্কুচিত, সংশয়ভরা হৃদয়কে উষ্ণতায় ভরায়।

নগর ছেড়ে ফাঁকা পথ,
শুধু একদিকে
যানবাহনের ঘন স্রোত—
সবাই নিষ্ঠাবান তাড়নায় ছুটে চলে,
সেই অবধারিত জটের দিকে।
দানবের ক্ষুধা বুকে নিয়ে
চাকা ঘুরে চলে সামনের পথে –
নির্বন্ধাতিশয় ত্বরান্বিত গরজে!

এক খেয়ালি হলুদ বাস
বিপরীত পথে – সম্পূর্ণই নিঃসঙ্গ।
সাইনবোর্ডে লেখা তার – গন্তব্যহীন যাত্রা।
চালক, আধো-নিদ্রালু চোখে, হাত নাড়ে।
সে কখনো মুখের দিকে তাকায় না,
নিত্য ব্যস্ত কেবল মাথা গোনায়।

মোড়ের চেনা সেই বেকারি
ছড়িয়ে দেয় সুপ্রভাতের স্বপ্ন!
মুচমুচে উষ্ণ পাউরুটি,
গরম বান, আর
নরম পেস্ট্রি –
সুপ্রিয়া মহিলার প্রভাতী সুগন্ধ।

আমি ফিরে চলি,
চার মাইল পদচারণা পেছনে ফেলে।
মস্তিষ্কের ক্ষুদ্র কোষগুলো
এক গাঁজনধরা মতবাদ চিবোতে থাকে।
আমাকে আয়ত্ত করতেই হবে
পাঁচটি পি-মন্ত্র;
আমার প্রকাশকের
অবিচল তাগিদের স্মারক:

—পারফেক্ট
—পলিশ
—প্রোনাউন্স, তদনন্তর
—পাবলিশ

কিন্তু পঞ্চম ‘পি’-টা কেন বিলীন হয়ে গেলো –
তীব্র, অনিবার্য কারণে
প্রকৃতি তার দাবি জানায়।
আর আমি দেহের অতিরিক্ত জলকে
মাটির হাতে ফিরিয়ে দেই॥

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD