শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের নতুন বোলিং কোচ হলেন যিনি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের লঙ্কা সফরের সূচি প্রকাশ করেছিল দেশটির বোর্ড। ওয়ানডে ফরম্যাটের ছয় ম্যাচের সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কা যাবে আজিজুল হাকিম তামিম-আবরাররা।

তার আগে আলোচনায় যুবা দলের নতুন পেস বোলিং কোচ কে হবেন সেটি নিয়ে। আগেই জানা গিয়েছিল, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা চলায় তালহা জুবায়ের থাকছেন না শ্রীলঙ্কা সফরে। যে কারণে কে হবেন নতুন কোচ তা নিয়ে ছিল গুঞ্জন। যদিও কয়েকজন কোচ ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে শেষ পর্যন্ত ডলার মাহমুদই হচ্ছেন যুবাদের নতুন পেস বোলিং কোচ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডলার মাহমুদ নিজেই। জানিয়েছেন দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে। তরুণ সব ক্রিকেটারদের শেখাতে চান নিজের সর্বোচ্চটা দিয়েই। এদিকে ডলার সবশেষ কাজ করেছেন বিপিএলে। ছিলেন সিলেট স্ট্রাইকার্স দলের কোচিং স্টাফের সদস্য হয়ে।

আসন্ন এই সফরটি শুরু হবে আগামী ২৪ এপ্রিল। যেখানে ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর মাঠে গড়াবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD