হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : গাজীপুর ডিবি পুলিশ এক অভিযানে জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বৃহস্পতিবার । আটককৃতের নাম আবু সাইদ (৬০)।
তার বাড়ি বেড়াইদেরচালা গ্রামেই ।
পুলিশ আটককৃত সাইদের নিকট থেকে ১০ পিছ ইয়াবা জব্দ করে । তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে । পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন ।