শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ মুহূর্তে নেইমার ছন্দে ব্রাজিলের নতুন রেকর্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক, জার্মান-বাংলা টুয়েন্টিফোরডটকম: নেইমারের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে মাঠের উপর। এই অশ্রু মহা-আনন্দের। ৯০ মিনিট হতাশায় কাটার পর যোগ করা সময়ে কি দুর্দান্তভাবেই না ২ গোল করে রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো সেলাসাওরা। কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের এই জয়ে গ্রুপের শীর্ষে পৌছে গেছে ব্রাজিল।

শুক্রবার (২২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৬টায় শুরু হওয়া খেলার নির্ধারিত ৯০ মিনিটে বারবার গোলের জন্য মাথা কুটে মরেছে ব্রাজিল। ৯০ মিনিট পার হতেই যেন আসল রূপে দেখা দিলেন নেইমাররা। ৯১ মিনিটে কুতিনহো আর ৯৭ মিনিটে নেইমারের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিলো ব্রাজিল।

প্রথম গোলের পর খুশিতে মাঠেই গড়াগড়ি খেলেন কোচ তিতেও। দ্বিতীয় গোল এতোটাই আকস্মিক যে মুহূর্তেই সচকিত হয়ে গর্জে উঠে পুরো স্টেডিয়াম। খুশিতে হাঁটু গেড়ে কেঁদে ফেলেন নেইমার। ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজাল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১০ বার ফাউলের শিকার হয়েছিলেন। সেই ম্যাচে তাকে আনফিট অবস্থায়ই ৯০ মিনিট খেলতে দেখা গেছে। কিন্তু আজকের ম্যাচে তার ফিটনেসের উন্নতি নজর কেড়েছে। কুতিনহো আর তার শেষ মুহূর্তের দারুণ নৈপুণ্যেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD