শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

শুক্রবারের ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় থাকছেন জুলি

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

সপ্তাহের প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘জার্মানবাংলা২৪ ডটকম এর জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ‘মিউজিক্যাল লাইভ শো’তে এবার থাকছেন জনপ্রিয় বাংলাদেশের সংগীতশিল্পী জুলি।

জানা যায়, সংগীতশিল্পী জুলি গানের জগতে কিছু করার একরাশ স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন ছায়ানটের নজরুলসংগীত বিভাগে। যখন স্কুলে পড়েন তখনই মূলত বাবার অনুপ্রেরণা এবং নিজ ইচ্ছাতেই তার গানের জগতে আসা। বাড়ির বড়ভাইয়েরা সবাই গানবাজনার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ভাই বালামের সাথে ভাইবোনের জুটি গড়ে ওঠে এবং একের পর এক জনপ্রিয় এবং শ্রোতাপ্রিয় গান উপহার দেন বালাম-জুলি জুটি। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশুনায় ব্যস্ত থাকার কারণে গানে একটু ছেদ পড়ে। কিন্তু সেটা পূরণ হয়ে যায় ২০০৮ সালে হাবিব ওয়াহিদের সংগীতায়োজনে ‘ময়না গো’ এবং ‘যারে উড়ে যারে পাখি’ লতা মঙ্গেশকরের গাওয়া দুইটি রিমিক্স গানের তুমুল জনপ্রিয়তায়। নতুনভাবে আলোচনায় চলে আসেন তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সম্প্রতি পেয়েছেন বিজেএফপি আওয়ার্ড।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD