শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

শামীমের স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন, কোথায় আছেন জানালেন অভিনেতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫

বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতিই তার নামে উঠে আসে নানা গুরুতর অভিযোগ। যদিও সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শামীম। এরপর এক মুঠোবার্তায় শামীম জানান, একসঙ্গে দুটো প্রেম অর্থাৎ ডাবল টাইমিং করেছেন অহনা।

শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে অভিনেতাকে পাল্টা প্রশ্ন ছোড়েন অহনা রহমান। তার দাবি, নিশ্চয়ই নিজের দোষ ঢাকতেই এমন মন্তব্য করেছেন শামীম।

দুই প্রাক্তনের এমন পাল্টাপাল্টি বক্তব্য এবং শামীমের বিরুদ্ধে সম্প্রতি মাদক ও ধর্ষণ হুমকির অভিযোগ ওঠার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা চর্চা। গুঞ্জন ওঠে, শামীমকে নিয়ে এমন অভিযোগ আসায় বাড়ি ছেড়েছেন অভিনেতার স্ত্রী আফসানা আক্তার প্রীতি। তাদের বিয়ের মাত্র এক মাস না গড়াতেই এমন গুঞ্জন রীতিমতো শোরগোল ফেলে দেয় নেটিজেনদের মাঝে।

বিষয়টি শামীমের নজরে আসলে তা নিয়ে সামাজিক মাধ্যমে এই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে শামীম লিখেছেন, ‘আমার স্ত্রী আমার সঙ্গে আছে। ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।’

উল্লেখ্য, গত ৪ এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান সরকার। পরিচয়ের মাত্র আট মাস পর বিয়ে করেন তারা; দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD