শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

শানতোংয়ে শুরু হয়েছে ১০তম নিশান বিশ্ব সভ্যতা ফোরাম

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

দশম নিশান বিশ্ব সভ্যতা ফোরাম ১০ জুলাই শানতোং প্রদেশের ছুফু শহরের নিশান জেলায় শুরু হয়েছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘ঐতিহ্যবাহী সভ্যতা ও আধুনিক সভ্যতা’, আর এর লক্ষ্য হল ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করা, মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করা, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা’। ফোরামটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

এবারের ফোরাম চীনা সংস্কৃতিক ও পর্যটন মন্ত্রণালয়, রাষ্ট্রীয় পরিষদের ওভারসিজ চাইনিজ অ্যাফেয়ার্স অফিস, চীনের সমাজ বিজ্ঞান একাডেমি, আন্তর্জাতিক কনফুসিয়ান ফেডারেশন ও শানতোং প্রাদেশিক সরকার যৌথভাবে আয়োজন করে।

ফোরামে মূল বক্তৃতা, উচ্চ পর্যায়ের সাক্ষাৎকার, উপ-সংলাপ ও সমান্তরাল ফোরামসহ ২০টিরও বেশি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নিশান হলো চীনের বিখ্যাত প্রাচীন চিন্তাবিদ ও শিক্ষাবিদ কনফুসিয়াসের জন্মস্থান। প্রথম নিশান ফোরাম ২০১০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। ফোরামটি পরস্পরকে সম্মান ও প্রশংসার ভিত্তিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আমন্ত্রণ জানিয়ে একাডেমিক আদান-প্রদান করে থাকে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD