শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

শর্ত দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে না: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে বেশ কিছু শর্তের প্রেক্ষিতে তা নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো শর্ত দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না।

দুদিন আগে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রয়োজনে নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা এসেছে, তাকে ‘বেসুরো আওয়াজ’ হিসেবে বর্ণনা করে কাদের বলেছেন, “এর মধ্যে চক্রান্তের গন্ধ আছে, এর মধ্যে সহিংসতা, নাশকতার আশংকা আমরা দেখছি।”

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী কাদেরের ওই মন্তব্য আসে।

তিনি বলেন, “কোনো শর্তযুক্ত নির্বাচন বাংলাদেশে হবে না। সংবিধানের বিধান অনুযায়ী ইলেকশন হবে, শর্তের কোনো প্রয়োজন নেই।”

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার ঢাকার নয়া পল্টনে বিএনপির এক সমাবেশে নির্বাচনে জন্য বেশ কিছু শর্ত তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন করতে হলে অবশ্যই এক নম্বর পূর্বশর্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না এবং এদেশের মানুষ তা হতে দেবে না।”

এছাড়া ভোটের আগে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনের সময়ে সেনাবাহিনী মোতায়েনের দাবিও তিনি তুলে ধরেন।

ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এতদিন শুনেছিলাম যে কোনো পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশ নেবেন। এখন তারা আবার নতুন করে সুর তুলেছেন যে বেগম খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার চেয়েও এককাঠি এগিয়ে গিয়ে বলেছেন নির্বাচন তারা প্রতিহত করবেন।”

নির্বাচন নিয়ে বিএনপি কোনো চক্রান্ত করলে দেশের ‘জনগণকে সঙ্গে নিয়ে’ তা প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD