মো : রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: বুধবার (১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১১টায় পর্তুগালের রাজধানীতে লিসবন ইন্টারনেশনাল কালচারাল এসোসিয়েশন (এলআইসিএ)-এর উদ্যোগে কোরআনের হিফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের নিয়ে কোরআনের হিফজের যাত্রা শুরু করলো এলআইসিএ’র আয়োজনে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসিএ’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাহের আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রবাসী তরুণ উদ্যোক্ততা মহিউদ্দিন সুমন। প্রধান অতিথি হিসাবে ছিলেন মোজাম্বিকের নাগরিক জনাব হাফেজ মাওলানা আবু ইউসুফ ।
অনুষ্ঠান পরিচালনা করেন আবু নায়িম এম ডি শহীদুল্লাহ। বক্তব্য রাখেন এলআইসিএ’র শুভাকাঙ্ক্ষী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিসবনে বসবাসরত বাংলাদেশী অবিভাবকদের অনেকে। উপস্থিত সকলে লিসবনে প্রথমবারের এমন পদক্ষেপ নেয়াতে কতৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। তারা উল্লেখ করেন প্রবাসে ছেলেমেয়েদের ইসলামী শিক্ষার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লিসবনে এলআইসিএ’র এমন সাহসী উদ্যোগকে সকলে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে এলআইসিএ’র বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন ২০১৬ সাল থেকে লিসবনে বাংলাদেশী প্রবাসীসহ বিশ্বের আরো ২২ টিরও বেশি দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশীদের গড়া এই সামাজিক প্রতিষ্ঠানটি।
LICA এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে আছে Portuguese Language Development Course Lavel A2 যেটি Portuguese Nationality এর আবেদন করতে বাধ্যতামূলক প্রয়োজন। তাই এটি ব্যাপক সাড়া ফেলেছে লিসবনে কেননা এখন খুব সহজে এই সাটির্ফিকেট পাচ্ছেন বাংলাদেশীসহ আরো ২২ দেশের মানুষ।
তাছাড়াও রয়েছে International Student Help Desk যাহা পর্তুগালে অবস্থান রত শিক্ষার্থীদেরকে এবং পর্তুগালে ছাত্র হিসেবে পড়তে আসতে ইচ্ছুকদের বিভিন্ন সহায়তায় দিচ্ছে।
এছাড়াও Tourist Information Centre ও Integrity with Common People সহ একটি পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়ার স্কুল চালুর প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এসকল প্রকল্প বাস্তবায়নে উপস্থিত সকলের সহায়তায় ছেয়েছেন। পরে বিশেষ মোনাজাত ও দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।