শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লাওসের বিপক্ষে ‘নতুন বাংলাদেশ’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

১৭ মাসের প্রতীক্ষা শেষ হতে চলেছে। ২০১৬ সালের অক্টোবরের পর এই প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে নামছে আন্তর্জাতিক ম্যাচে। ভিয়েনতিয়েনে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে নামবে লাওসের বিপক্ষে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে যেকোনো আলোচনাতেই প্রসঙ্গক্রমে চলে আসে ভুটান-বিপর্যয়ের কথা। প্রসঙ্গটা ক্লিশে হয়ে গেলেও ২০১৬ সালের অক্টোবরে ভুটানের বিপক্ষে থিম্পুতে ৩-১ গোলে হেরে যাওয়ার পর থেকেই স্বেচ্ছা নির্বাসনে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ওর্ডকে নিয়োগ দিয়ে চলছে ভুটান-বিপর্যয়ের দুঃস্বপ্ন পেছনে ফেলে ‘নতুন’ একটি জাতীয় দল গড়ে তোলার চেষ্টা। কাতারে ক্যাম্প হয়েছে। প্রস্তুতি ম্যাচ হয়েছে থাইল্যান্ডেও। আজ লাওসের বিপক্ষে হয়তো জাতীয় দলের ‘নতুন চেহারা’ই দেখতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

নতুন চেহারার এই দলে খুব সম্ভবত বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সবশেষ অধিনায়ক মামুনুল ইসলাম। থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু আজ লাওসের বিপক্ষে ম্যাচে একাদশ থেকেই নাকি বাদ পড়ে যাচ্ছেন টানা অনেক দিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া এই মিডফিল্ডার।

লাওসের বিপক্ষে ম্যাচে আজ নতুন মুখের ছড়াছড়ি দেখা যেতে পারে। সিনিয়র জাতীয় দলের জার্সিতে আজ অভিষেক হতে পারে চট্টগ্রাম আবাহনীতে খেলা অনূর্ধ্ব ১৯ দলের উইঙ্গার জাফর ইকবাল ও একই ক্লাবের মিডফিল্ডার মাসুক মিয়া জনির। এ ছাড়া আবাহনী লিমিটেডের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশারও জাতীয় দলে আজ অভিষেক নিশ্চিত প্রায়। এর আগে তারা বিভিন্ন সময় জাতীয় দলের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সৌভাগ্য হয়নি। একই ব্যাপার ঘটতে যাচ্ছে ফরোয়ার্ড তৌহিদুল আলমের বেলায়। ব্যাংককে শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে ৪-৩ গোলের জয়ী ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তৌহিদ।

লাওসের বিপক্ষে ২০০৩ সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: আশরাফুল রানা (গোলরক্ষক), ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, মামুন মিয়া, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, আবদুল্লাহ, জাফর ইকবাল, তৌহিদুল আলম, নাবিব নেওয়াজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD