শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

রাশিয়া বিশ্বকাপে যৌন হয়রানির শিকার নারী সাংবাদিক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক, জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডটকম: রাশিয়া বিশ্বকাপে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। এক ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ করে পালিয়ে যান। পরে টুইটারে এর প্রতিবাদ জানিয়ে নারী সাংবাদিকদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আচরণ করার আহ্বান জানান ওই নারী।

ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে রাশিয়া-সৌদি আরব খেলা শুরুর আগে। মস্কোয় জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের স্প্যানিশ চ্যানেলের জন্য খবর সংগ্রহ করছিলেন কলম্বিয়ার নারী সাংবাদিক হুলিয়েত গঞ্জালেজ থেরান। এ সময়ই একজন তাকে জাপটে ধরে চুমু দিয়ে দ্রুত প্রস্থান করেন।

অপরিচিত ওই ব্যক্তির এমন আপত্তিকর আচরণের পরও গঞ্জালেজ নিজেকে সামলে নিয়ে কাজ শেষ করেন। ডয়চে ভেলে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একে ‘আক্রমণ’ এবং প্রকাশ্য হয়রানি’ আখ্যা দিয়েছে।

গঞ্জালেজ জানান, সরাসরি খবর সম্প্রচারের জন্য তিনি প্রায় দুই ঘণ্টা ধরে ঘটনাস্থলে প্রস্তুতি নেন। এ সময় কোনো সমস্যা হয়নি। কিন্তু সরাসরি খবর সম্প্রচারের কাজ শুরু করা মাত্র পরিস্থিতির সুযোগ নেন ওই ব্যক্তি।

গঞ্জালেজ বলেন, কাজ শেষের পর আমি লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে তিনি পালিয়ে গেছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর অনেকেই বিষয়টিকে হালকাভাবে নিয়ে এটিকে ‘নারীবাদী উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন। আবার অনেকে বলেছেন, “ব্যাপারটি মোটেই মজার নয়। এটি বরং একজনের সম্মতি না নিয়ে তার ওপর চড়াও হওয়ার মত ব্যাপার”।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD