শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: আগামীকাল ৩০ জুলাই দেশের তিন সিটিতে নির্বাচন। এরই মধ্যে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে মাঠে নামানো হয়েছে বিজিবি। নির্বাচনী ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য সামগ্রীও বিতরণ করা হবে আজ।

এদিকে, নির্বাচন উপলক্ষে রাজশাহী, বরিশাল ও সিলেট শহরে মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব সিটির ১৫টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

জানা যায়, নির্বাচনের দিন তিন সিটিতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

নির্বাচন উপলক্ষে তিন সিটিতে ২৪৮ প্লাটুন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবেন ২২ জন পুলিশ ও ভিডিপি সদস্য। তবে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া ৮৭ প্লাটুন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী ও বরিশালে ৩০ প্লাটুন এবং সিলেটে ২৭ প্লাটুন।

এছাড়াও তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী ও বরিশালে ১৫ প্লাটুন করে এবং সিলেটে ১৪ প্লাটুন। এছাড়াও রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ ফোর্স। থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

নির্বাচন উপলক্ষে রোববার মধ্যরাত থেকে তিন সিটিতে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ ভ্যান, ট্রাক, তিন চাকার গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই তিন সিটির নির্বাচন উপলক্ষে কমিশনের ৩৫টি পর্যবেক্ষক কমিটি থাকবে। ইসির জেলা, উপজেলা ও বিভাগীয় জেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন এই কমিটিতে। এছাড়াও আন্তর্জাতিক ও স্থানীয় ৬০৯ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। পর্যবেক্ষকদের মধ্যে ১৫টি স্থানীয় প্রতিষ্ঠানের ৫৯২ জন ও বিদেশি রয়েছেন ১৭ জন। এর মধ্যে যুক্তরাষ্টের পর্যবেক্ষকও রয়েছেন।

ইসির একাধিক সূত্র জানায়, রাজশাহীতে ১৯২ জন স্থানীয় ও সাতজন বিদেশি পর্যবেক্ষক, বরিশালে ২০৩ জন স্থানীয় ও তিনজন বিদেশি এবং সিলেটে ২০৩ জন স্থানীয় ও সাতজন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD