শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

রাঙ্গামাটির বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

খাগড়াছড়ি, ২৪ আগস্ট ২০২৪ খ্রি.পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, বানবাসী মানুষেরা যাতে কোনভাবেই সাহস না হারায় সে জন্য আমাদের সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

আজ বিকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বন্যা দূর্গত মানুষের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিকতার কোন ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা এফব্লক, মধ্যমপাড়া এলাকা ও উপজেলা কমপ্লেক্সে পুলিশের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মোঃ আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD