শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনও আফসোস করেন শাবানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। দীর্ঘদিনের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে ক্যারিয়ারের সুসময়ে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন বাংলা সিনেমার এই সফল নায়িকা। 

দুই হাজার সালের পর চলচ্চিত্র ছেড়ে সপরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জননন্দিত এই নায়িকা। ব্যক্তিগত কাজ মাঝে মধ্যে দেশে এলেও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেননি তিনি।

কয়েক বছর আগে শাবানা দেশে এসেছিলেন, সেসময়ই জানিয়েছিলেন তার একটা অপূর্ণ ইচ্ছের কথা। যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনো আফসোস করেন শাবানা।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সুভাষ দত্ত আমাকে খুবই পছন্দ করতেন। বলতেন, তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো। তার কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলাম। কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করেছেন বিখ্যাত এই নির্মাতা, এটা দিগুণ আনন্দের বিষয়। সুভাষ দত্ত বলেছিলেন, আমি বেগম রোকেয়াকে নিয়ে একটি সিনেমা বানাবো, সেখানে তুমি অভিনয় করবে। আমারও ইচ্ছে হয়েছিল পর্দায় বেগম রোকেয়া হতে। ৩০ বছর আগে সেই সিনেমার শুটিং শুরুও হয়েছিল। কিন্তু শেষ হয়নি। শুটিং থমকে যায়, আর আমার বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন থমকে যায়। সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনো ভাবায়, আফসোস তৈরি হয়।

জানা গেছে, ‘বেগম রোকেয়া’ নামের সিনেমাটির মহরতও হয়েছিল। হয়েছিল এক দিনের শুটিংও। কিন্তু সিনেমাটি আর এগোয়নি।

শাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন প্রায় ২৫ বছর আগে। অন্যদিকে, সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন এক যুগ আগে। আর কখনোই ‘বেগম রোকেয়া’ সিনেমাটি আলোর মুখ দেখবে না সেটা স্পষ্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD