শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। বক্তব্য শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন।

পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের অগ্রযাত্রায় ব্যারিকেড দিলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে মিছিল ছত্রভঙ্গ হয়। তবে পরে আন্দোলনকারীরা পুনরায় regroup করে যমুনামুখী হওয়ার চেষ্টা করলে কয়েক দফায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনা অভিমুখী সড়কজুড়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। ঘটনার ধারাবাহিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD