জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: ব্রাজিল এবার রাশিয়া বিশ্বকাপ জিততে যাচ্ছে- এমন ঘোষণা দিলেন ডিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, জানিয়ে দিলেন, রাশিয়ার মাটিতে হেক্সা জিততে পারে ব্রাজিল।
ভেনেজুয়েলার একটা টিভি চ্যানেলে বিশ্বকাপ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকার দেন আর্জেন্টিনার এই মহা তারকা। তিনি বলেন, নেইমার আপনাকে কাঁদাবে, আবার আপনাকে হাসাবেও।
ব্রাজিলের বিশ্বকাপ জেতার ব্যাখ্যা দিয়ে ম্যারাডোনা বলেন, নেইমার আর ব্রাজিলের খেলা আমি বেশ উপভোগ করছি। মেক্সিকোর ফুটবলাররা যখন নেইমার মেরে ফেলে দিচ্ছিল, ব্রাজিল সমর্থকদের মতো আমারও কাঁদতে ইচ্ছে করছিল। বল পায়ে নেইমার দৌড়তে দেখে আমারও হাসতে ইচ্ছা করছিল। নেইমার পাস দেয়া, ড্রিবলিং করা, বলের জন্য জায়গা নেয়া, গোল করার মতো জায়গায় পৌঁছে নিজেকে ফাঁকা করে নেয়া দেখে আমার খুব ভাল লেগেছে। ব্রাজিলের খেলা দারুণ লাগছে। ব্রাজিল খুবই শক্তিশালী দল।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। এখন ব্রাজিলের পক্ষে কথা বলছেন ম্যারাডোনা। এখন দেখার বিষয়, ম্যারাডোনা কথা সত্যি হয় কি না।