শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মোহনীয় অবতারে পরীমণি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকদিন ধরেই সংবাদের পাতায় রয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে সামাজিক মাধ্যমে তার দুটি পোস্ট নানা জল্পনা সৃষ্টি করে নেটিজেনদের মাঝে। তাদের ধারণা, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকার সম্পর্কে ফাটল ধরেছে, আর তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন পরীমণি।

এমন আবহের মাঝে ঢাকার বাইরে অবস্থান করছেন পরীমণি। নায়িকা জানান, তার ম্যানেজার তুরানকে জন্মদিনের ‘সারপ্রাইজ’ দিতে কক্সবাজারে ছুটে যান তিনি। সঙ্গে নায়িকা এও জানান, তার সহকর্মীরাই তার পরিবার।

তবে ধারণা করা যাচ্ছে, এই মুহূর্তে একমাত্র ছেলে পূণ্যকে নিয়ে কক্সবাজারেই অবস্থা করছেন তিনি। সেখান থেকে গত রোববার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যা দেখে স্পষ্ট, অবকাশ যাপনে সমুদ্রের পাড়ে ‘একটা সুন্দর সকাল’ কাটালেন পরীমণি। সেখান থেকে ছেলে পূণ্য ও সহকর্মীদের নিয়ে নানা মুহূর্তও ভাগ করে নেন নায়িকা।

পরদিন সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন পরীমণি। সিম্পল, ফিটিং আউটফিটেই এদিন নিজেকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি শার্ট; নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন নায়িকা। আর ক্যাপশনে লেখেন ‘সকাল সকাল’।

পরীমণির এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই একরকম তোলপাড় নেটমাধ্যম; আসে নানা মিশ্র প্রতিক্রিয়াও। নায়িকার মোহনীয় অবতার যেমন ভক্তদের মনে নাড়া দেয়, তেমনি নায়িকাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD