শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মেসি একাই ক্রোয়েশিয়াকে ফিনিশ করে দিবে: মাশরাফি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনা এখন বাংলাদেশেও। পাড়ায়-মহল্লায় নিজ দলের সমর্থনে গলা ফাটাচ্ছে সমর্থকেরা। তারকাও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মাশরাফিও মেতেছেন নিজ দলের সমর্থনে।

ফুটবলে মাশরাফির পছন্দের দল মেসির আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার নোভগোরাদে ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামছে আলবেলিস্তারা। তবে এর আগেই আর্জেন্টিনাকে অভয় দিলেন মাশরাফি বিন মোর্তজা। জানালেন, আজ মেসি একাই ফিনিশ করে দিবে ক্রোয়েশিয়াকে।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় আর্জেন্টাইনদের। দলটির অন্য সমর্থকদের মতো মাশরাফিও আশা করেন, এই ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করবে আর্জেন্টিনা।

মাশরাফির মতে, আর্জেন্টিনা দলের তারকা খেলোয়াড় মেসি একাই ক্রোয়েশিয়াকে হারানোর জন্য যথেষ্ট। এমনকি এই ম্যাচে ফুটবলের ছোট জাদুকর হ্যাটট্রিকও করে ফেলতে পারেন বলে ধারণা মাশরাফির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, ‘মেসি একাই ক্রোয়েশিয়াকে শেষ করে দেবে, শেষ। মিনিমাম দুইটা তো শিওর, হ্যাটট্রিকও হতে পারে। অ্যাসিস্ট-ম্যাসিস্ট বুঝি না। দুইটা তো গোল করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও!’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD