স্পোর্টস ডেস্ক, জার্মানবাংলা২৪ ডটকম: ফুটবল জাদুকর লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপ আসরে শততম গোল করে রেকর্ড গড়লেন। প্রথম দুই ম্যাচে দলের পক্ষে তেমনভাবে জ্বলে উঠতে না পারলেও নাইজেরিয়ার বিপক্ষে দারুণ খেলে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেই শততম গোল করেছে ফুটবলের বিস্ময় মেসি। ২১তম বিশ্বকাপের গোলটি এবারের আসরে মেসির প্রথম গোল।
এদিকে গত তিনটি বিশ্বকাপ ধরে কোনো তারকা ফুটবলারই আসরের শততম গোলের দেখা পেয়েছেন। ২০১০ আফ্রিকা বিশ্বকাপে করেছিলেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে ১০০তম গোল করেন ব্রাজিল তারকা নেইমার। আর এবার করলেন মেসি।
রাশিয়া বিশ্বকাপে অবশ্য মঙ্গলবার ডেনমার্ক-ফ্রান্স ম্যাচটি গোলশূন্য নিষ্পত্তি হয়। যা চলতি আসরের প্রথম কোনো গোলশূন্য ম্যাচ। আবার আসরে সবোর্চ্চ ৭ গোলের ম্যাচও দেখেছেন ফুটবলপ্রেমীরা।
জার্মানবাংলা২৪/এসআর