শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মেসিদের বিনা পয়সায় কোচিং করাতে চাই ম্যারাডোনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হার দেখে মেসিদের আকর্ষণীয় অফার দিলেন কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।

ভেনেজুয়েলা টিভিতে তিনি বলেন, “হ্যাঁ, বিনা পয়সায় কোচিং করাতে চাই আমি। তার জন্য আমায় কোনও কিছু ফেরত দিতে হবে না আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে।”

চলতি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করেন মেসিরা। এরপর ক্রোয়েশিয়ার বিরুদ্দে লজ্জার হার। ৩-০ গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই হারের ধাক্কা কাটিয়ে নাইজেরিয়া ম্যাচে কামব্যাক করে আর্জেন্টিনা। নাইজেরিয়া ম্যাচেই রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলটি পান মেসি। লিও’রা সেই ম্যাচ যেতে ২-১ ব্যবধানে। এরপরই নকআউট পর্বে ছন্দপতন।

ফ্রান্সের বিরুদ্ধে নটআউটে ৪-৩ গোলে হার আর্জেন্টিনার। অতি বড় আর্জেন্টাইন ভক্তও এমন হারের আশঙ্কা করেনি। ফ্রান্সের গতিময় ফুটবলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি লিও’র নীল-সাদা ব্রিগেড। পুতিনের দেশের মেসিদের এক শোচনীয় হারের পর নিজের হতাশা লুকিয়ে রাখেননি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

বিশ্বফুটবলের মঞ্চে আর্জেন্টাইন ফুটবলের গৌরব ফেরাতে এবার তাই কোচের দায়িত্ব নিতে চান ডিয়েগো। সেটাও বিনা পারিশ্রমিকে। অতীতে ২০০৮-১০, দু’বছর আর্জেন্টিনার কোচের দায়িত্ব সামলেছেন ম্যারাডোনা। মেসিদের কোচের দায়িত্ব নিয়ে অবশ্য সেভাবে সাফল্য পাননি কিংবদন্তি ফুটবলার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD