শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যতটা না ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন এর চেয়ে বেশি ডিগ্ল্যাম লুকসে রীতিমতো ঝড় তুলেছেন। তার অভিনয় থেকে শুরু করে তার জীবনযাত্রা, পোশাক বরাবরই অন্যদের চেয়ে আলাদা। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন।

সোহিনীর স্টাইল স্টেটমেন্ট অন্য নায়িকাদের চেয়ে একেবারেই অন্য ধরনের। তাকে দেখে মুগ্ধ হবেন না এমন মানুষের সংখ্যা খুব কম। সম্প্রতি সোহিনী সোশ্যাল মিডিয়া পেজে সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তার ডিগ্ল্যাম লুকস রীতিমতো ঝড় তুলেছে নেটিজেনদের মাঝে।

সাদা-কালো চেক টিউব গাউনে সেজেছেন সোহিনী। মেকআপের কোনও লেশমাত্র নেই। খোলা চুল ও শরীরী আবেদনে নায়িকা ঝড় তুলছেন। নদীর ধারে এই পুরো ফটোশ্যুট হয়েছে। যেখানে সোহিনীকে দেখা গিয়েছে নানান মেজাজে।

কখনও আনমনে হেঁটে যাচ্ছেন নদীর ধার ঘেঁষে আবার কখনও বা নদীর ওপর থাকা টিনের ঘরের সামনে বাঁশের ওপর বসে পা দোলাচ্ছেন আবার কখনও অবিনেত্রীকে দেখা গেল ফুল ওড়াতে। আবার কখনও সোহিনীর কিলার লুকস হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেবে।

এমনিতেই টলিপাড়ায় অন্যান্য অভিনেত্রীদের চেয়ে সোহিনীর স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্য ধরনের। তিনি একটু বোহেমিয়া লুকে থাকতে পছন্দ করেন। তার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই বোঝা যাবে সোহিনীর লুকস একেবারেই অন্য ধরনের। কখনও শাড়িতে আবার কখনও ওয়েস্টার্ন লুকসে সোহিনী মাঝে মধ্যেই ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD