শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবি

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মার শাখা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে এই মানববন্ধন হয়। স্থানীয় জুনিসার বায়তুল আমান জামে মসজিদ-সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এই কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, পদ্মার শাখা নদীর তীরে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে ভাঙনের হুমকিতে রয়েছে। ইতিমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা বেড়ে যায়, ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরই তাঁরা ভাঙনের শিকার হন। এটি রোধে বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। তাঁরা অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, চৌসার গ্রামের পূর্ব ও পশ্চিম পাশে স্থায়ী বেড়িবাঁধ থাকলেও ভাঙনকবলিত এক কিলোমিটার এলাকায় স্থায়ী কোনো বাঁধের ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা চান, দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধের মাধ্যমে গ্রামটি রক্ষা করা হোক।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD