শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

মুখ খুললে নাসির-ইলিয়াসদের ঘরে আগুন জ্বলবে : সুবাহ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শোবিজ অঙ্গনের একজন আলোচিত অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও কখনো ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তবে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও দেখা যায়নি তেমন সাফল্য।

সুবাহর কাজের পরিধির তুলনায় তার ব্যক্তিগত জীবন বেশি চর্চায়। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি; নাসিরের দাম্পত্য জীবন নিয়েও জলঘোলা করেন অনেকটাই।

নাসিরকাণ্ডের পর তরুণ প্রজন্মের গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেছিলেন সুবাহ। কিন্তু সে সংসার টেকেনি, ভেঙে যায় এক মাসের মাথায়। তখন নিজের আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে। এরপর তাদের বিচ্ছেদ হতেই চর্চার তুঙ্গে চলে যান সুবাহ।

এসব ঘটনা সুবাহর অতীত হলেও এখনও প্রাক্তনদের নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন সুবাহ। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

সুবাহর কথায়, ‘আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সিংগেল। আবার তাদের কিন্তু বাচ্চা-কাচ্চাও হয়ে গেছে, ম্যারিড লাইফ তাদের। দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি, টুইস্ট করার জন্য, তাহলে সংসারে আগুন লাগবে। আর আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD