শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

মুক্তিযুদ্ধের বিজয় সমুন্নত রাখার শপথ নিয়ে লন্ডনে হৃদয়ে ৭১-এর বিজয় দিবস উদযাপন

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

লন্ডন থেকে মতিয়ার চৌধুরীঃ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় এবং এর মাহাত্ম্য সমুন্নত রাখার শপথ গ্রহণ করেছে গ্রেটবৃটেনেব বসবাসরত বাঙ্গালী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা তথা সর্বস্থরের ব্রিটিশ বাঙ্গালী কমিউনিটির সকলকে নিয়ে নবগঠিত সংগঠন ‘হৃদয়ে ৭১’। বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় (পূর্বলন্ডনের) আলতাব আলী পার্ক শহীদ মিনারে সমবেত হন সংগঠনের সদস্যরা। জাতির পিতা, লাখো শহীদ এবং বীরাঙ্গনাদের স্মৃতিরপ্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আরও শপথ গ্রহণ করেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ সহ সকল অর্জন, গৌরব, প্রতিষ্ঠান ও ঐতিহ্যকে সংরক্ষন করতে সংগঠনের সদস্যরা সর্বদা সতর্ক ও নিয়োজিত থাকবেন। শপথ গ্রহণ পরিচালনা করেন এই প্ল্যাটফর্মের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। শীতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পন করা হয়। অতঃপর আলোর অভিযাত্রার স্মারক হিসেবে প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আটজন মুক্তিযোদ্ধার উপস্থিতি। উপস্থিত সকলে তাঁদেরে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি ও শাহাব আহমদ বাচ্চুর পরিবেশনায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান ও আবৃত্তি। সমবেত কন্ঠে গাওয়া এসব গানে নেতৃত্ব দেন রাজিয়া রহমান ও মুজিবুল হক মনি। আবৃত্তি পরিবেশন করেন মুনিরা পারভীন, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজনূর, নজরুল ইসলাম ওকিব ও মুর্শেদ উদ্দিন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত সকলে স্ব-উৎসাহে বারবার জয় বাংলা ধ্বনি তুলেন। পরস্পরের প্রতি কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD