শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জী

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জী

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি ভারতের কলকাতার জনপ্রিয় আবৃত্তিকার শুভদীপ চক্রবর্তী ও গায়ক চিরন্তন ব্যানার্জী। শুভদীপ চক্রবর্তী দীর্ঘ ১৪ বছর ধরে আবৃত্তি নিয়ে চর্চা করছেন। অন্যদিকে চিরন্তন ব্যানার্জীর সঙ্গীত জগতে আত্মপ্রকাশ ২০০৮ এ সারেগামাপার মঞ্চ থেকে। শুক্রবার (৩০ অক্টোবর) জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই ‘মিউজিক্যাল লাইভ শো’অনুষ্ঠিত হবে।

জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় ‘মিউজিক্যাল লাইভ শো’ নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। শ্রেুাতাদের ব্যাপক অংশগ্রহণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো।

শুভদীপ চক্রবর্তী দীর্ঘ ১৪ বছর ধরে আবৃত্তি নিয়ে চর্চা করছেন। কলকাতা আকাশবাণী ও কলকাতা দূরদর্শনে অনুষ্ঠান করছে দীর্ঘদিন ধরে। তাছাড়া আবৃত্তি নিয়ে নানা গবেষণামূলক কাজ ইতি মধ্যেই সমাদৃত হয়েছে দেশে বিদেশে। পেয়েছেন সরকারি ও বেসরকারি পুরস্কার। নিজস্ব সংস্থা শ্রুতিবৃত্ত যেখানে শতাধিক ছাত্র ছাত্রী তাঁকে পরিচালনায় আবৃত্তি চর্চা করছেন। নতুন ভাবনায় আবৃত্তিকে মানুষের কাছে নিয়ে আস্তে বদ্ধপরিকর শিল্পী শুভদীপ।

চিরন্তন ব্যানার্জীর সঙ্গীত জগতে আত্মপ্রকাশ ২০০৮ এ সারেগামাপার মঞ্চ থেকে। ১৮ বছর ধরে শাস্ত্রীয় সংগীত নিয়ে চর্চা করে চিরন্তন বিভিন্ন ধরণের গানে অর্জন করেছেন সাবলীলতা। এখনো পর্যন্ত ১০টি বাংলা সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। চিরন্তনের সুরে গান গেয়েছেন বাংলার বিশিষ্ট শিল্পীরা। সংগীতশিল্পী হিসেবে তার গান ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে।
এই লক ডাউন -এ তৈরী হয়েছে শুভদীপ-চিরন্তন জুটি। শুভদীপ-এর লেখায় আর চিরন্তনের সুরে তৈরী হয়েছে বেশ কোটি নতুন বাংলা গান। বিষয় ভিত্তিক ভাবে সেই সমস্ত কাজ আলোড়ন ফেলেছে অনেক খানি। বর্তমানে এই জুটি আরো অনেক নতুন কাজ উপহার দেবে এই আশা রাখি। তাদের কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য পৃথিবীর মন ভালো নেই , আছি বাংলার পাশে , জীবনের জয়গান, নমামি গঙ্গে বিশেষ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD