শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১ আগস্ট, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও নাগরিক সমাজের উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন-ফ্ৰান্স-এর সভাপতি ও ইউরোভিশন বিডি ডটকম সম্পাদক এম এ মান্নান আজাদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুব হুসাইন ও শিল্পী মারুফ বিন ওয়াহিদের যৌথ সঞ্চালনায় আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে প্যারিসের গার্দো নর্দে মঙ্গলবার ৩১ জুলাই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন হিউমান রাইটস মিশনের সভাপতি ডক্টর মালিক ফরাজী, বাগপা সভাপতি এডভোকেট কাজী আব্দুল্লাহ আল-মামুন, প্যারিস প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসাইন সুহেল, প্যারিস প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ফ্রান্স দর্পন ডটকম সম্পাদক শামসুল ইসলাম, জার্মান বিএনপির জেনারেল সেক্রেটারি গনি সরকার, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ সভানেত্রী শামীমা আক্তার রুবি ও বিশিষ্ট গবেষক ডক্টর কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, কুষ্টিয়ায় দেশের একজন বিশিষ্ট নাগরিককে মেজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা কোর্টরুমের ভিতরে অবরুদ্ধ করে রাখে কিভাব? তাঁকে কোন প্রকার সাহায্য না করে মেজিষ্ট্রেট ও পুলিশের অপারগতা প্রদর্শন ও নিরবতা পালন করা রহস্যজনক ও নিন্দনীয়। রাষ্ট্র প্রদত্ত আইনী দায়িত্ব পালনে ব্যর্থতার জন্যে অবিলম্বে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে প্রত্যাহার ও শাস্তির সম্মুখীন করার জোরালো দাবী জানান তারা।

বক্তারা মাহমুদুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে আপনি একা নন, শত্রু বেষ্টিত রক্তাক্ত শরীরে আপনার দীপ্ত হাসি ক্ষমতাসীন স্বৈরাচারের নাসিকায় মুষ্ঠাঘাত হেনেছে। মুক্তিকামী আপামর দেশবাসী আপনার সাথে আছে।

বক্তারা আরো বলেন, মাহমুদুর রহমানকে অগনিত সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। দেশের প্রচলিত আইনকে যথাযথ সন্মান দেখিয়ে সেইসব সাজানো ও মিথ্যা মামলার হাজিরা জন্য দেশের বিভিন্ন অঞ্চলে কোর্টে হাজির হতে হচ্ছে। তাই তাঁকে নিরাপত্তা প্রটেকশন দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।

অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং গণ মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত দুঃশাসন বিরোধী আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD