শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ: ৩০ সেপ্টেম্বর রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার টি এন্ড টি মিলের মিটার তৈরীর ৯ শ্রমিক বায়ু দুষণে শ্বাস কষ্টে অসুন্থ হয়ে কোটচাঁদপুর ও যশোর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার খালিশপুর-জীবননগর মহা সড়কের পাশে অবস্থিত টি এন্ড টি মিলের ইকো ব্লকের মিটার তৈরীর ডে-শিপ্টে কর্মরত মহিলা এবং পুরুষ শ্রমিকরা কাজ করা কালিন গত ২৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০/১২ জন শ্রমিক বায়ু দুষণে শ্বাস কষ্টে অসুস্থ্য হয়ে কোটচাঁদপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সূত্রে জানা যায়, টি এন্ড টি মিলের মিটার তৈরীর কাঁচ দিয়ে ঘেরা ব্লকের এসিতে বায়ু দুষণ হওয়ায় তারা কাজ করতে করতে শ্বাস কষ্টে অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি জানা জানি হলে তাৎক্ষনিক ভাবে মিল কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে এক জনের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় তাকে যশোর হাসপাতালে নেয়া হয়েছে বলে রোগীরা জানিয়েছে।
এ ঘটনায় মিটার ব্লকের এম ডি বিপ্লব হোসেন জানান, গত ২৭ সেপ্টেম্বর ডে শিপ্টে কাজ করা কালিন ১ জন শ্বাস কষ্টে অসুস্থ হয় এবং ২৯ সেপ্টেম্বর দুপুরে আবারও ২ জন শ্বাস কষ্ট হয়ে অসুস্থ হয়। একই ভাবে ৩০ সেপ্টেম্বর কাজ চলা কালিন ৭ জন অসুস্থ হয়।
তিনি আরো বলেন মিটার ব্লকে কোন বায়ু দুষন হয়নি তারা হিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসার খরচ মিল কর্তৃপক্ষই বহন করছে এবং এত গুলো শ্রমিক অসুস্থ হওয়ায় মিটার তৈরী করাসহ মিটার ব্লকের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে।