শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মহাত্মাগান্ধীর জন্মজয়ন্তীতে মটরকার র‌্যালী নিয়ে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফ।। মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে একটি মটরকার র‌্যালী নিয়ে বাংলাদেশে এসেছেন।
রবিবার(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩৮ জনের এই প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন
এর আগে মটর র‌্যালীটি ১০টি কার নিয়ে বেনাপোল নো-ম্যাান্সল্যান্ডে পৌছালে শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে প্রশাসনের বিভিন্ন সংস্থার নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। সেখান থেকে আগরতলা হয়ে র‌্যালীটি ভারতে ফিরে যাবে বলে জানা যায়।
কালিনগা মটরস ইস্পোর্টস এর সাধারণ সম্পাদক রামেশ মহাপাত্রের নেতৃত্বে কার র‌্যালীতে ৩৮ জন ভ্রমনকারীর মধ্যে ব্যবসায়ীসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।
বেনাপোলে অতিথীদের আমন্ত্রনে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব -কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও বাংলাদেশ স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বড়ই প্রমুখ।
ভ্রমনকারীরা বলেন, মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এ র‌্যালীর মাধ্যমে একদিকে তারা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মানুষকে যেমন সচেতন করতে পারবেন তেমনি এ র‌্যালীতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বাড়বে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD