এ এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জে কে ডাইনামাইটস এর প্রতিপক্ষ ছিল পি.আর ভোলকান ক্রিকেটার্স। এতে জে আর ডাইনামাইটস জয় লাভ করে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) পড়ন্ত বিকেলে জেলা শহরের ঐতিয্যবাহী পাগলা মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রাপ্ত হন সাদী।
খেলা শেষে উভয় পক্ষের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব লীগ নেতা ফেরদৌস ওয়াহিদ ঢালী বাপ্পি, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন আমু, ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক লিটন, বিশিষ্ট সমাজসেবক বজলুল কাদের ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, ফাহাদুল ইসলাম, জেরা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হোসেইন।
খেলা পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ আল মারুফ, খেলাটির আপ্যায়ন ও আয়োজনে ছিলেন বাছিরুল ইসলাম অনিক ও গোফরান হাসান।