শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ কন্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে।

প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন।

সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা।

কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এসময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটা স্পষ্ট।

এই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন।

বাবার অসুস্থতার খবর ছড়াতেই মুখ খুললেন প্রসেনজিৎ
রহস্য়ময় ওই যুবকের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনও টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎ-কন্যা। একেবারে বাবার মতোই দেখতে তাকে। যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার। দু’বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর। এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD